• আজ ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী |

ঘোড়াঘাটে ভয়াবহ অগ্নিকান্ডে ৩ টি বসতবাড়ি পুড়ে ভস্মিভূত

| নিউজ রুম এডিটর ৯:২০ অপরাহ্ণ | ০১/০৪/২০২২ দিনাজপুর, সারাদেশ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ভয়াবহ অগ্নিকান্ডে ৩ টি পরিবারের বাড়ী ঘর ও আসবাবপত্র সহ যাবতীয় মালামাল পুড়ে ভস্মিভূত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০ টায় উপজেলার চন্ডিদাসপুর গ্রামে এ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, গৃহকর্তা কোরবান আলী ও তার দুই পুত্র জাহাঙ্গীর আলম ও জামাল উদ্দিনের পৃথক পৃথক ৩ টি ঘরে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০ টার দিকে গৃহকর্তা ঘুম থেকে জেগে ওঠে দেখেন তার নিজ ঘর ও দুই পুত্রের দুটি ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় তাড়াহুড়া করে গোয়াল ঘর থেকে গর“ বের করতে গিয়ে ৩ টি ঘরের যাবতীয় মালামালসহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এ সময় বাড়ীর লোকজনের চিৎকারের গ্রামবাসী ছুটে এসে আগুন নিভানোর চেষ্টাকালে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ৩ টি পরিবারে গর“ বাদে কোন কিছু করা সম্ভব হয়নি।

ঘোড়াঘাট ফায়ার সাভির্স লিডার মুক্তি মাহামুদ জানান, বাড়ীর রান্না ঘরের চুলার আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। অগ্নিকান্ডে আনুমানিক ২ টাকার হয়েছে।