• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে হোমিওপ্যাথিক চিকিৎসা কার্যক্রম

| নিউজ রুম এডিটর ৪:১০ অপরাহ্ণ | ২১/০৪/২০২২ দিনাজপুর, সারাদেশ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা কার্যক্রম চালু হয়েছে। এতে বিনা পয়সায় চিকিৎসা নিয়ে উপকৃত হচ্ছে সুবিধাবি ত, অসহায় ও দরিদ্র জনগোষ্ঠী।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর ২০২১ সালে হোমিওপ্যাথিক স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে যোগদান করেন ডাঃ মো. শামিম উদ্দিন মাসুম। তিনি যোগদানের পর থেকে প্রতিদিন শত শত রোগী চিকিৎসা নিতে হাসপাতালে ভীড় করছেন।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে সরেজমিনে দেখা যায়, হাসপাতালে চিকিৎসা নিতে আসা বিভিন্ন রোগী ভীড় করছেন। এতে চিকিৎসা নিতে আসা মিরাজুল ইসলাম জানান, আমার এলার্জি ও শ্বাসকষ্ট জনিত রোগের জন্য হাসপাতালে চালুর প্রথম থেকেই চিকিৎসা নিয়ে আসতেছি। আমি এতে অনেকটা উপকৃত হয়েছি। এছাড়াও চিকিৎসা নিতে আসা একাধিক রোগী জানান, উপজেলার বিভিন্ন জায়গায় হোমিওপ্যাথিক চিকিৎসার চেম্বার থাকলেও হোমিও ডাক্তারগণ হোমিওপ্যাথিক ঔষধের পাশাপাশি ইউনানি, আয়ুর্বেদিক সহ বিভিন্ন চিকিৎসা দিয়ে থাকেন। এতে তেমন কোনো উপকার না পাওয়ায় হাসপাতালের হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে এসেছি।

এ ব্যাপারে হোমিওপ্যাথিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শামিম উদ্দিন মাসুম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে ২৩ তম ব্যাচে বি.এইচ.এম.এস কোর্স পাস করার পর নিজ এলাকা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পাথালিয়া পাড়ায় চেম্বার দিয়ে চিকিৎসা সেবা চালু করার পর ৬ জুন ২০২১ সালে স্বাস্থ্য অধিদপ্তরে যোগদান করে এ হাসপাতালে প্রথম যোগদান করেছি। যোগদানের পর থেকেই শত শত রোগী চিকিৎসা নিতে ভীড় করছে। আমি আমার সাধ্যমত সেবা প্রদানের চেষ্টা করছি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ তৌহিদুল আনোয়ার জানান, হাসপাতালে অন্যান্য চিকিৎসার পাশাপাশি হোমিওপ্যাথিক চিকিৎসা অনেকটা পরিচিতি লাভ করেছে। এ অর্থ বছরে হোমিওপ্যাথিক ঔষধের পর্যাপ্ত বাজেটের ঔষধ এসেছে। উপজেলার হাজার হাজার অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মানুষ এ চিকিৎসা নিয়ে উপকৃত হবে বলে আমি মনে করি।