• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

সিরাজদিখান বাসের ধাক্কায় প্রাইভেটকার উল্টে চালকসহ ৩ জন আহত!

| নিউজ রুম এডিটর ৭:৩০ অপরাহ্ণ | ২৮/০৭/২০২২ মুন্সীগঞ্জ, সারাদেশ

স্টাফ রিপোর্টারঃ মুন্সিগঞ্জের সিরাজদিখানে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাইভেটকার উল্টে গিয় চালকসহ ৩ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়ারটার দিকে উপজেলার কুচিয়ামোড়া এলাকার ঢাকা-মাওয়া মহাসড়কের ফ্লাইওভারের উপরে এ দূর্ঘটনা ঘটে। এতে প্রাইভেটকারের চালকসহ তিনজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহতদের স্থানী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

প্রতক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটার ঢাকা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার কুচিয়ামোড়া ফ্লাইওভারের উপরে পৌছামাত্র পিছন দিক থেকে একটি যাত্রীবাড়ী বাস ধাক্কা দেয়। বাসের ধাক্কায় প্রাইভেটকারটি উল্টে গিয়ে ছিটকে পরে। এসময় প্রাইভেটকারের ভিতরে তিনজন যাত্রী ও প্রাইভেটকারে চালক আহত হয়। পরে অন্যান্য বাসচালক ও যাত্রীরা উদ্ধার করে তাদের স্থানীয় হাসপাতালসহ ঢাকায় চিকিৎসার জন্য পাঠায়। তবে এতে কোন হতাহত হয়নি।

হাসাড়া হাইওয়ে থানার সার্জেন্ট বাহারুল সোহাগ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া ফ্লাইওভারে একটি প্রাইভেট গাড়ীর চাকা ফেটে গেলে গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে রেলিংএর সাথে ধাক্কা খেয়ে উল্টে যায় । এ সময় ২ জন সামান্য আঘাত পেয়েছেন । যানজট সৃষ্টি হওয়ার আগেই প্রাইভেটকারটি উদ্ধার করে রেকার দিয়ে সরানো হয়েছে । গাড়ী চলাল স্বাভাবিক আছে ।