• আজ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

টাঙ্গাইলে ভূমি প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে র‍্যাব

| নিউজ রুম এডিটর ৩:৪৬ অপরাহ্ণ | ২৫/০৮/২০২২ আইন ও আদালত

খায়রুল খন্দকার টাঙ্গাইল: টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া হাট বাইপাস এলাকার আনোয়ারা ফিলিং স্টেশনের পাশে অভিযান চালিয়ে আন্ত: জেলা ভূমি প্রচারক চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব-১২।

বুধবার(২৪ আগষ্ট) রাতে সদর উপজেলায় অভিযান চালান র‌্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

আন্ত:জেলা ভূমি প্রতারক চক্রের আটককৃত সদস্যরা হলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঝড়কা (ভামীকাত্রা) গ্রামের স্বর্গীয় নিতাই চন্দ্র পালের ছেলে মনোরঞ্জন পাল (৩৮), সদর উপজেলার অলোয়া গ্রামের রূপচান মিয়ার ছেলে হাসেন আলী (৩৮) এবং শহরের আকুরটাকুর পাড়ার মৃত দারোগ আলীর ছেলে ফজলুর রহমান (৬৭)।

বৃহস্পতিবার (২৫ আগষ্ট) সকালে র‌্যাব-১২ জানায়, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার এএসপি এরশাদুর রহমানের নেতৃত্বে একদল র‌্যাব সদস্য করটিয়া হাট বাইপাসে আনোয়ারা ফিলিং স্টেশনের পাশে অভিযান চালায়।

অভিযানে ভূমি প্রতারণার নানা কাগজপত্র ও সিলসহ উল্লেখিত তিন ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ভূমির ‘ডুপ্লিকেট কার্বন রশিদ বহি’ (ডিসিআর) এর ৭২টি নকল (জাল) কপি, টাঙ্গাইল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তার নকল (জাল) দাপ্তরিক ১১টি সিল এবং মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব-১২ আরও জানায়, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে বিভিন্ন সরকারি কর্মকর্তার নকল (জাল) দাপ্তরিক সিল ও সাক্ষর ব্যবহার করে লোকজনকে সরকারি জমি পাইয়ে দেওয়ার ভুয়া বন্দোবস্তপত্র, জমির খারিজ করার নকল কপি দিয়ে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তারা করটিয়া হাটের সরকারি খাস ভূমিতে ভিটি (বন্দোবস্ত/দোকানের পজিশন) বরাদ্দের নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। তাদের নামে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।