• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

রাজধানীর মিরপুর রূপনগর  এলাকায় ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে

| নিউজ রুম এডিটর ১১:৪১ পূর্বাহ্ণ | ১৫/১০/২০২৫ ঢাকা, সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার (১৪ অক্টোবর ২৫ই) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ সব তথ্য গনমাধ্যমকে জানান।

এসম তিনি গণমাধ্যম কে বলেন, রূপনগরে শিয়ালবাড়ী আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে এ পর্যন্ত ১৬ জন এ দাঁড়িয়েছে । আমারা প্রথমে দিকে ৯ জনের মরদেহ উদ্ধার করু, পরে আবার ৭ জনের মরদেহ নতুন করে উদ্ধার করা হয়।

আমাদের অভিযান এখনো চলমান আছে।
এদিকে মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিঃ দিকে মিরপুরের রূপনগরে শিয়ালবাড়ী এলাকায় ৩ নাম্বার রোডে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটে । জানাযায় বিল্ডিংটি একটি গার্মেন্টস কারখানা ও রাসায়নিকের গোডাউন (কেমিক্যাল গোডাউন) ছিল বলে এখন পর্যন্ত খবর পাওয়া যায়।

অগ্নিকান্ডের ঘটনায় এখন পর্যন্ত মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিট পর্যন্ত কমপক্ষে ১৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয় এবং আরও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, মৃত ব্যক্তিরা বিষাক্ত ধোঁয়া ও গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় । এ ছাড়াও আরও বেশ কয়েকজন আহত বা দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং ১২টিরও বেশি ইউনিট অগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে । ভবনটিতে রাসায়নিক কেমিক্যাল থাকায় এবং প্রচণ্ড ধোঁয়ার আগুন নিয়ন্ত্রণে আনতে এবং ভেতরে প্রবেশ করতে উদ্ধার কাজ চালাতে ফায়ার সার্ভিস কর্মীদের বেশ বেগ পেতে হয় বলে জানান তিনি।