• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

পশ্চিমাদের রাজনীতি ইসলামবিদ্বেষের কাছে জিম্মি: এরদোগান

| নিউজ রুম এডিটর ৫:০৭ অপরাহ্ণ | ২০/০৯/২০২১ আন্তর্জাতিক, সারাদেশ

মুসলিমবিদ্বেষ এবং বিদেশিদের বিরুদ্ধে অসহিষ্ণু মনোভাব পশ্চিমের রাজনীতিকে জিম্মি করে রেখেছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

এই বিদ্বেষ ও অসহিষ্ণুতা মুসলমানদের দৈনন্দিন জীবনকে ব্যাহত করছে বলেও অভিযোগ করেন তিনি।

রোববার নিউইয়র্কে তার্কিশ আমেরিকান ন্যাশনাল স্টিয়ারিং কমিটি (টিএএসসি) আয়োজিত এক সম্মেলনে অংশ নিয়ে তুর্কি প্রেসিডেন্ট এসব কথা বলেন। খবর ডেইলি সাবাহর।

এরদোগান বলেন, আমরা একটি মারাত্মক ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছি। কোভিডের মতোই বিপজ্জনক এই ভাইরাসের নাম ইসলামোফোবিয়া। যেসব দেশ বহু বছর ধরে গণতন্ত্র ও স্বাধীনতার গহ্বর হিসেবে চিত্রিত হয়েছে সেসব দেশেই এই ভাইরাস অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ছে।

তিনি আরও বলেন, ইসলামোফোবিয়া এবং বর্ণবিদ্বেষ এই উভয় মতাদর্শই রাষ্ট্রীয় নীতি ঠিক করে দিচ্ছে। এটি একটি ধ্বংসাত্মক প্রবণতায় পরিণত হয়েছে যা সামাজিক শান্তির জন্য সরাসরি হুমকি।

প্রসঙ্গত, ইসলামফোবিয়া ও বর্ণবিদ্বেষ নিয়ে বিশ্বমঞ্চে বরাবরই সোচ্চার ভূমিকা রাখেন তুর্কি প্রেসিডের্ট এরদোগান। ইসলামফোবিয়া ও বর্ণবিদ্বেষ প্রতিরোধে বিশ্বের সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

পিএন/জেটএস