• আজ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

করোনার টিকা দিতে পেরেছি বলেই আমরা ভালো আছি’

| নিউজ রুম এডিটর ৬:৩০ অপরাহ্ণ | ২০/১১/২০২১ জাতীয়

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, করোনার টিকা দিতে পেরেছি বলেই আমরা ভালো আছি। মৃত্যুর হার এক ডিজিটে নেমে এসেছে। আক্রান্তের হারও অনেক কম। স্কুল-কলেজ খুলে দেওয়া হয়েছে, দেশ বিদেশে মানুষ যাওয়া-আসা করছে।

জীবনে গতি এসেছে। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর গাইডেন্স এবং সবার চেষ্টায়।
শনিবার বিকালে মানিকগঞ্জ শহিদ মিরাজ-তপন স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রিমিয়াম ডিভিশন ফুটবল লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ইতিমধ্যে ৯ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে।

আগামী জানুয়ারি মাসের মধ্যে আরো ৬ কোটি টিকা দেওয়া হবে। অর্থাৎ আগামী জানুয়ারি মাসের মধ্যে সাড়ে সাত কোটি লোক টিকা পেয়ে যাবে। আমাদের ১৩ কোটি লোককে টিকা দিতে হবে। টিকার কোনো ঘাটতি হবে না।