• আজ ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ |

সিরাজদিখানে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি!

| নিউজ রুম এডিটর ১২:১৬ পূর্বাহ্ণ | ডিসেম্বর ২৩, ২০২১ মুন্সীগঞ্জ, সারাদেশ

স্টাফ রিপোর্টারঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুর বাজারে অবস্থিত স্নেহা টেলিকম নামে একটি মোবাইল ফোনের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা সংঘটিত হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত অনুমান ২ থেকে আড়াইটার মধ্যে যেকোন সময় চুরির ঘটনাটি সংঘটিত হয়।

এ ঘটনায় শেখরনগর তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোকানটির স্বত্বাধিকারীরা ভুক্তভোগী মোঃ জহির খান জানান, তার দোকান থেকে বিভিন্ন কোম্পানীর ২০ টি দামী অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও অন্যান্য কোম্পানীর আরও ১০টি মোবাইল ফোন চুরি হয়েছে।

চুরি যাওয়া মোবাইলের মূল্য প্রায় ২ লাখ টাকা। এছাড়া দোকানের ক্যাশে থাকা নগদ ৪০ হাজার টাকা খোয়া গেছে বলেও জানান তিনি। শেখেরনগর তদন্ত কেন্দ্রের এস,আই মোঃ নজরুল ইসলাম জানান, অভিযোগ হয়েছে।

আমিসহ ইনচার্জ স্যার ঘটনাস্থলে গিয়েছি। চুরি যাওয়া মোবাইলের আইএমইআই নাম্বার সংগ্রহ করেছি। তথ্য প্রযুক্তি ব্যবহার করে চোরদের শনাক্তের সর্বোচ্চ চেষ্টা চলছে।