• আজ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

ঠাকুরগাঁওয়ে স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা, আহত এক

| নিউজ রুম এডিটর ১২:২৯ পূর্বাহ্ণ | ২৩/১২/২০২১ ঠাকুরগাঁও, সারাদেশ

রেদওয়ানুল হক মিলন,ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র মো:মেহেদী হাসান মিরাজকে কুপিয়ে হত্যার পর ফেলে পালিয়ে যায় দূবৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে বাঁচানো সম্ভব হয়নি। মিরাজকে হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন নিহতের স্বজনরা। স্বজনদের আহাজারিতে পুরো হাসপাতাল ভাড়ি হয়ে উঠে।

বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শহরের বিসিক শিল্প নগরী এলাকায় এঘটনা ঘটে। নিহত মেহেদী সদর উপজেলার রুহিয়া মধ্যে সেনিহাড়ি পাড়ার আব্দুল মালেকের ছেলে। মেহেদী পৌর শহরের পরিষদপাড়া এলাকার নানার বাসায় থেকে লেখাপড়া করতো বলে জানান স্বজনরা।

পরিবারের সূত্রে জানা যায়,বাসা থেকে কয়ক জন বন্ধু পরিচয় দিয়ে তাকে ডেকে নিয়ে যায়। ঘন্টাখানেক পর খবর পাই মেহেদী রাস্তায় পড়ে আছে। স্বজনরা দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় আরমান নামে আরো একজন চুরিঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।

এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় দাবি স্বজনদের। আর পুলিশ বলছেন অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।

নিহতের স্বজনরা জানান, বাড়ি থেকে ডেকে নিয়ে মেহেদীকে হত্যা করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। অবিলম্বে হত্যাকারিদের আইনের আওতায় এসে শাস্তি দিতে হবে। তা না হলে অনেক মায়ের কোল খালি হবে।

এ বিষয়ে সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, পুলিশ তৎপর রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।