• আজ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

শাবিপ্রবির শিক্ষকদের খাবার ফিরিয়ে দিলো শিক্ষার্থীরা

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটের শাবিপ্রবির শিক্ষার্থীদের ক্ষোভের ধানা ধীরে ধীরে বিকট আকার ধারণ করছে। সব কিছুর সিদ্ধান্তের ফল শিক্ষার্থীরা ভিসির পদত্যাগ। আমরণ অনশনে না খেয়ে প্রয়োজনে মৃত্যুবরণ করবো তারপর ভিসির পদত্যাগ অপসারণ।

সোমাবার (২৪ জানুয়ারি ) বিকেলে শাবি শিক্ষক সমিতির নেতেৃবৃন্দের নেতৃত্বে একদল শিক্ষক অনশনরত শিক্ষার্থীদের জন্য খাবার নিয়ে অনশনস্থলে উপস্থিত হন।

তারা তাদের খাওয়ানোর চেষ্টা করলেও আন্দোলনকারীরা সাড়া দেননি। এর আগে সিলেট জেলা ও মsহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সিলেট সিটি করপোরেশনের ৮ ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর যথাক্রমে সিলেট মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মখলিছুর রহমান কামরান ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ইলিয়াছুর রহমান ইলিয়াছের নেতৃত্বে অনশনরত শিক্ষার্থী ও ভিসির জন্য খাবার নিয়ে ক্যাম্পাসে যান কয়েকজন নেতা।

এসময় শিক্ষার্থীরা নিজেরা যেমন খাবার গ্রহণ করেননি তেমনি উপাচার্যের বাস ভবনেও খাবার নিয়ে প্রবেশ করতে দেন নি।

ঘটনার সূত্রপাতে জানা যায়, ১৩ জানুয়ারি রাত ৯টায় শাবির সিরাজুন্নেসা চৌধুরী হলের একদল শিক্ষার্থী তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন। এরপর থেকে ঘটনার বড় হতে থাকে।