• আজ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

জীবননগর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে ৬ ব্যক্তিকে জরিমানা।

| নিউজ রুম এডিটর ৯:৪২ অপরাহ্ণ | ২৬/০১/২০২২ সারাদেশ

মোঃতারিকুর রহমান চুয়াডাংগা প্রতিনিধি ঃচুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে ৬ ব্যক্তিকে ২ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেল ৪টায় উপজেলার শাখারিয়া পিচমোড় ও জীবননগর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম।

মোবাইল কোর্টের সূত্রে জানা যায়, পিচ মোড় ও জীবননগর বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে করাত কল লাইসেন্স আইন ২০১২ এর ১২ ধারার অপরাধে মোঃ শফিকুল ইসলামকে ১ হাজার টাকা ও মোঃ আনারুল ইসলামকে ১ হাজার টাকা জরিমানা করেন এবং জীবননগর বাজারে স্বাস্থ্য বিধি না মানায় ৪ জনকে তিনশত পঞ্চাশ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও জীবননগর বাজারে দোকানে ডিলিং লাইসেন্স ও ট্রেড লাইসেন্স করার জন্য দোকান মালিকগণকে নির্দেশ প্রদান করেন এবং মাস্ক বিতরণ করা হয়। এসময় মোবাইল কোর্ট পরিচালনা কাজে সহযোগিতা করেন জীবননগর বনবিভাগ ও জীবননগর থানা পুলিশ।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।