• আজ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

জীবননগরে মাদক রাখার দায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড

| নিউজ রুম এডিটর ১০:৩১ অপরাহ্ণ | ৩১/০১/২০২২ সারাদেশ

মো:তারিকুর রহমান চুয়াডাংগা প্রতিনিধি:চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মাদক রাখার দায়ে আলীম(৫০) নামের এক ব্যক্তিকে ৫০টাকা জরিমানা ও ৩মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন মোবাইল কোর্টের বিচারক।

সোমবার(৩১ জানুয়ারী) দুপুর ১২টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নে মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় এ দন্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃআরিফুল ইসলাম।

দন্ডপ্রাপ্ত আলীম রায়পুর বাজার পাড়ার মৃত সুন্নত মোল্লার ছেলে। জানা যায়, জীবননগর রায়পুর ইউনিয়নের বাজার পাড়ায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মাদকসেবী আলীম(৫০) পিতা মৃত সুন্নত মোল্লা এর বসত বাড়ি থেকে ২৫ গ্রাম গাজা পাওয়া যায়। মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(২১) ধারার অপরাধে ৩( তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০/- পঞ্চাস টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম।

অভিযান পরিচালনা কাজে সহযোগিতা করেন জীবননগর থানার সাব ইন্সপেক্টর(এস আই) মোঃ আমির হোসন।ভ্রাম্যমান আদালতে বিচারক ইউএনও মোঃ আরিফুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জেল ও জরিমানা উভয় শাস্তি দিতে হয়। জেল কমপক্ষে ৩ মাস দেয়ার বিধান রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।