• আজ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

কালীগঞ্জে ২৪২ বোতল ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক

| নিউজ রুম এডিটর ৪:৫৪ অপরাহ্ণ | ০৫/০২/২০২২ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ২৪২ বোতল ফেনসিডিলসহ জুলহাস মিয়া (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (৫ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার পাঁচমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়। জুলহাস মিয়া উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি এলাকার খোকন মিয়ার ছেলে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল হক জানান, শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাঁচমাথা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় তাকে আটক করলে তার কাছ থেকে ২৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলম রসুল জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।