• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিতের পর ফেসবুকে যা লিখলেন জায়েদ

| নিউজ রুম এডিটর ১০:৪০ অপরাহ্ণ | ০৭/০২/২০২২ বিনোদন, লিড নিউজ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছিলেন জায়েদ খান। তবে নির্বাচনী বিধি লঙ্ঘন করায় তার প্রার্থিতা বাতিল করে আপিল বোর্ড। এর ফলে প্রতিদ্বন্দ্বী প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার সাধারণ সম্পাদক হিসেবে শপথ নেন। এতে আপত্তি জানিয়েছেন জায়েদ খান। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে।

নিপুণের শপথ গ্রহণের একদিন পরই জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন আদালত। একইসঙ্গে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে এক সপ্তাহের রুল জারি করেছেন আদালত। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জায়েদ খান। আজ সোমবার ফেসবুকে তিনি লিখেছেন, ‌‘আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জিতেছেন ইলিয়াস কাঞ্চন। গতকাল রবিবার তাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন বিদায়ী সভাপতি মিশা সওদাগর। তবে মিশা-জায়েদ প্যানেলের বিজয়ী প্রার্থীরা এখনো শপথ নেননি।