• আজ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

বাগেরহাটে করোনা শনাক্তের হার ৩৯ দশমিক ৬৮ ভাগ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে বেড়েই চলেছে করোনা সংক্রামনের উর্ধগতি। গত ২৪ ঘন্টায় বাগেরহাট জেলায় নুতন করে ৬৩ জনের নমুনা পরীক্ষায় ২৫ জন করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ দশমিক ৬৮ ভাগ।

জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে, জেলার ফকিরহাটে ০৬. কচুয়ায় ০৪ জন, মোরেলগঞ্জ ০৪ শরণখোলায় ০৩ এবং বাগেরহাট সদর উপজেলায় ০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছে ২০ জন। এনিয়ে এপর্যন্ত জেলায় ৩১ হাজার ৪৯৯ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ০৭ হাজার ৭৫৫ জন। এসময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১৪৪ জনের। এসময় সুস্থ্য হয়েছে ৭ হাজার ২৯ জন।

বাগেরহাটের সিভিল সার্জন ডাঃ জালাল উদ্দিন বলেন, জেলার ৯টি উপজেলার ৫টি উপজেলায় ৬৩ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিধি উপেক্ষা করে যত্রতত্র ঘোরা ফেরা করার কারণে দ্রুত সংক্রমন বাড়ছে। এটাকে নিয়ন্ত্রনের জন্য জেলা প্রশাসনের সহযোগীতায় প্রচেষ্টা চালানো হচ্ছে। সংক্রমণ রোধের একটাই উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা ও দ্রুত টিকা গ্রহণ করা। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।