• আজ ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

তিতাসের ৫ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল মামলায় আইনী সহায়তা দেবে বিএমএসএফ

| নিউজ রুম এডিটর ৮:০৪ অপরাহ্ণ | ১৩/০২/২০২২ গণমাধ্যম

ঢাকা, রোববার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২ : কুমিল্লার তিতাসে ৫ সাংবাদিকদের নামে উপজেলার দুধঘাটা নূরে মোহাম্মদি (সঃ) দাখিল মাদ্রাসার সুপার ইব্রাহিম খলিলের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিনামূল্যে আইনগত সহায়তার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

রবিবার (১৩ ফেব্রুয়ারী) বিকেলে সাংবাদিকদের সাথে কথা বলে আইনী সহায়তা প্রদানের বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর। মামলাটির আইনজীবী হিসেবে লড়বেন বাংলাদেশ মফস্বল সম্পাদক ফোরাম চট্টগ্রাম বিভাগের আইন উপদেষ্টা রোটারিয়ান এড. মনজুর আলম।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি তিতাস উপজেলার দুধঘাটা নূরে মোহাম্মদি (সঃ) দাখিল মাদ্রাসার সামনে উক্ত মাদ্রাসার সুপারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অপসারণের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী।

উক্ত মানববন্ধনের সংবাদটি স্থানীয় সাংবাদিকরা বিভিন্ন অনলাইন, প্রিন্ট পত্রিকায় প্রকাশ করেন। এরই প্রেক্ষিতে ৭ ফেব্রুয়ারী ২০২২ তারিখে ৫ সাংবাদিক, ১৭জন প্রতিবাদী এলাকাবাসিসহ ২২ জনের বিরুদ্ধে মাদ্রাসা সুপার চট্টগ্রাম সাইবার ট্রাইবুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এদিকে সাংবাদিক ছাড়া বাকি ১৭ এলাকাবাসি আইনী সহায়তা চাইলে তাদেরকেও সহায়তা করা হবে।

এদিকে সাংবাদিকদের নামে মামলা হওয়ায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি,বাংলাদেশ ও তিতাস প্রেসক্লাবসহ সারাদেশে কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ এর পাশাপাশি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।