• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

‘১২ বছর হলে নিবন্ধন ছাড়াই টিকা’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যারা ১২ বছর পার করেছে অথচ টিকা নেয়নি তারা কেন্দ্রে গেলেই টিকা নিতে পারবে। তাদের নিবন্ধনের প্রয়োজন হবে না।

সোমবার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। এ সময় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে অক্সিজেন জেনারেটরের উদ্বোধনসহ দেশের চারটি হাসপাতালে ১২০টি ডায়ালাইসিস শয্যার উদ্বোধন করেন তিনি।

তিনি বলেন, এখন পর্যন্ত সব মিলিয়ে ১৭ কোটির বেশি টিকা আমরা দিয়েছি। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছে ১০ কোটির বেশি মানুষ। আমাদের হাতে ১০ কোটি ডোজ টিকা আছে, কিন্তু অনেকে টিকা নেননি।

এ কারণে ১২ বছরের বেশি বয়সীদের জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন না থাকলেও শুধু নাম, বয়স ও মোবাইল নম্বর দিয়ে টিকা নিতে পারবে।

মন্ত্রী বলেন, ডায়ালাইসিস নিয়ে কয়েক দিন আগে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হয়েছিল। এগুলো ভুল। যে সংবাদ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে, তা থেকে বিরত থাকতে হবে।