=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরা পূর্ব থানা এলাকা থেকে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১

| নিউজ রুম এডিটর ৯:৪৫ পূর্বাহ্ণ | ১৮/০২/২০২২ ঢাকা, সারাদেশ

মোঃরফিকুল ইসলাম মিঠু।। রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর উত্তরা পূর্ব থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোঃ জাকির হোসেন ছোটন (৩০)।

উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, বৃহস্পতি বার (১৭ ই ফেব্রুয়ারী ২০২২) ২ টা ৩০ টায় উত্তরা পূর্ব থানার আব্দুল্লাহপুরস্থ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্বপাশে খন্দকার সিএনজি পাম্পের সামনে চেকপোষ্ট বসিয়ে ছোটনকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে তার নিকটে থাকা ব্যাগ তল্লাশি করে ৩কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ওসি জানান মোবাইল টিম ৯৬ এর টিম লিডার এস আই সজীব ঘোষ সঙ্গীয় ফোর্স সহ আসামীকে গ্রেপতার করেন।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য আইনে ৩৬(১) এর টেবিল ১৯( খ) ধারায় মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা। মামলা নং ১২।