• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

বসতবাড়ী ভাংচুরের প্রতিবাদে পলাশবাড়ীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ৭:৪৯ অপরাহ্ণ | ১৯/০২/২০২২ গাইবান্ধা, সারাদেশ

আশরাফুল ইসলাম গাইবান্ধা : গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভায় বসতবাড়ীতে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভূক্তভোগীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৯ ফেব্রুয়ারী শনিবার দুপুরে পৌরসভার ৮নং ওয়ার্ডের হরিণমারী গ্রামের মৃত ভোলা ফকিরের স্ত্রী গোলেজা বেগম তার নিজ বাড়ীতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, হরিণমারী মৌজার খতিয়ান নং- ৪৩২ দাগ নং- ৮০, ১১০ মোট জমি ৭.৫০ শতক জমি আমি কবলা দলিল মূলে প্রাপ্ত হইয়া টিনের ঘর নির্মাণ করিয়া শান্তিপূর্ণভাবে ভোগদখল করিয়া আসিতেছি। ১৯ ফেব্রুয়ারী শনিবার সকাল ৮টায় উপজেলার শ্যামপুর গ্রামের মৃত আঃ জব্বারের ছেলে কামরুল ইসলাম, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম ও হরিণমারী গ্রামের মৃত আলেম মিয়ার মেয়ে ময়না বেগমসহ অপরিচিত আরো ১০/১২ জন পূর্ব শত্রুতার জের ধরিয়া পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আমার দখলীয় জমি ও বসতবাড়ীতে অনাধিকার প্রবেশ করিয়া টিনের ঘর ও আসবাবপত্র ভাংচুর এবং গাছপালা কেটে ১ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি সাধন করে। অভিযুক্ত ব্যক্তিরা আমার বসতঘর ভাংচুর করে যাওয়ার সময় বিছানার তোষকের নিচে রাখা নগদ ৪৫ হাজার টাকা নিয়ে আমাকে সহ আমার পরিবারের লোকজনদের বিভিন্ন প্রকার ভয়ভীতিসহ হত্যার হুমকি দিয়ে চলে যায়। আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার নিরাপত্তাসহ দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।