• আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

রোহিঙ্গা সম্প্রদায়ের ভিড়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে কক্সবাজারের স্থানীয় জনগণ: জাতীয় রোগী কল্যাণ সোসাইটি

| নিউজ রুম এডিটর ৮:৩০ অপরাহ্ণ | ২২/০২/২০২২ সারাদেশ

মুহাম্মদ সাইফুল ইসলাম: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় রোগী কল্যাণ সোসাইটি কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে পেকুয়া উপজেলায়” কক্সবাজারের সেবার মান বৃদ্ধিতে করণীয় শীর্ষক” আলোচনা সভা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করে। এ সময় বক্তারা বলেন, আমর ১৮ কোটি জনগণের সুচিকিৎসার বাস্তবায়নের জন্য কাজ করছি। জাতীয় রোগী কল্যাণ সোসাইটির পক্ষ থেকে কক্সবাজার পেকুয়া চৌমুহনীর জেলা কার্যালয়ে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডাঃ মোঃ তাহমিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রোগী কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সদস্য ডা.মুহাম্মাদ হেলাল উদ্দিন,দৈনিক মানবজমিন প্রতিনিধি মোঃ জয়নাল আবেদীন, মোঃ আমিরুল ইসলাম রাশেদ, মোঃ ইলিয়াস।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা সরকারিভাবে আপ্রাণ চেষ্টা করছি সঠিকভাবে জনগণের চিকিৎসা সুরক্ষা দেয়ার জন্য। এজন্য জনগণ ও সামাজিক সংগঠন কে এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে রোগ মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সম্ভব।

আল মক্কা হোমিও হলের সার্বিক সহযোগিতায় স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। আগামীতে কক্সবাজার জেলার প্রত্যেক থানায় বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করার ঘোষণা দেন জেলা নেতৃবৃন্দ।