• আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

নীলফামারীতে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

| নিউজ রুম এডিটর ৭:৩৬ অপরাহ্ণ | ২৫/০২/২০২২ সারাদেশ

খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধি ঃ নীলফামারী জেলার বিভিন্ন জায়গায় ঝড় ও শিলাবৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার বিকালে ঝড় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিতে আলু, গম, সরিষা, তামাক সহ উঠতি ফসলের ক্ষতি হয়েছে।

জেলা কৃষি বিভাগের সূত্র মতে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে ঝড় বৃষ্টি শুরু হয়। ১৫ মিনিট পরে ঝড় ও হালকা বৃষ্টির সাথে শিলাবৃষ্টিও শুরু হয় জেলার ৬ উপজেলায়। সূত্র মতে, জেলা সদরে ৩ মিলিমিটার, ডিমলা উপজেলায় ২ মিলিমিটার ও সৈয়দপুর উপজেলায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এছাড়া শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে ১০ মিনিট ব্যাপি ঝড় ও বৃষ্টি হয়েছে নীলফামারী জেলা সদরে।

সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের সুখধন গ্রামের নারায়ন চন্দ্র রায় বলেন, বৃহস্পতিবার রাতের ছোট ও মাঝারি সাইজের শিলাবৃষ্টিতে তার গম ও সরিষার ক্ষেত মাটিতে নেতিয়ে পড়েছে। ফলে তার অপূরণীয় ক্ষতি হয়েছে।

নীলফামারী কৃষি বিভাগের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক জানান, মৌসুমের প্রথম ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের কিছুটা ক্ষতি হয়েছে।