• আজ ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ | ভোলা-১ আসনে বিজেপি প্রার্থী পার্থ বেসরকারিভাবে নির্বাচিত | ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত | ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা |

পানিতে ডুবে জমজ ২ বোনের মৃত্যু

| নিউজ রুম এডিটর ৫:১৬ অপরাহ্ণ | মে ৩১, ২০২৫ সারাদেশ

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরে রাস্তার পাশে ডোবার পানিতে ডুবে জমজ ২ বোনের মৃত্যু হয়েছে। ৩১ মে শনিবার দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোটঝাউয়ের চর নামাপাড়া এলাকায় ওই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত শিশুরা হচ্ছে ওই গ্রামের হতদরিদ্র রিকশাচালক মো. আব্দুস সালামের মেয়ে শিলা ও নীলা (১২)।

দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোঃ মোখলেছ আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টি শুরু হলে জমজ দুই বোন শিলা ও নীলাসহ চার শিশু বাড়ি পাশে ডোবাতে জমে থাকা পানিতে গোসল করতে যায়। এসময় হঠাৎ শিলা ও নীলা পানিতে ডুবে যায়। পরে অপর দুই শিশুর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে গিয়ে শিলা ও নীলাকে মৃত অবস্থায় পানি থেকে উদ্ধার করেন।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলম জানান, পানিতে ডুবে দুজনের মৃত্যুর খবর এখনও পাইনি। বিষয়টি খোঁজ নিচ্ছি।