• আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

জায়েদই সাধারণ সম্পাদক, নির্বাচনী আপিল বোর্ডের সিদ্ধান্ত অবৈধ

| নিউজ রুম এডিটর ৫:০৮ অপরাহ্ণ | ০২/০৩/২০২২ বিনোদন, লিড নিউজ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করার আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন নিপুণ।

জায়েদের রিটে জারি করা রুল যথাযথ করে বুধবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন ।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়াই করেছিলেন জায়েদ ও নিপুণ।

প্রাথমিকভাবে জায়েদ বিজয়ী হলেও তার প্রার্থিতা পরে বাতিল বলে ঘোষণা করে আপিল বোর্ড। পরে একই পদে নিপুণ শপথ গ্রহণ করেন। আপিল বোর্ডের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ হন জায়েদ।