• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

সুইডেনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মেহ্দী হাসান

পেশাদার কূটনীতিক মেহ্দী হাসানকে সুইডেনে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত নিযুক্ত করেছে সরকার। মেহ্দী বর্তমানে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক (প্রশাসন) পদে কর্মরত আছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে।

মেহ্দী হাসান বিসিএস (পররাষ্ট্র বিষয়ক) ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। কূটনীতিক হিসেবে বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি হংকংয়ে কনসাল জেনারেল এবং মানামায় কাউন্সিলর হিসেবে কর্মরত ছিলেন। তিনি মস্কো ও নয়াদিল্লি­তে বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

মেহ্দী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পুরকৌশল বিভাগে স্নাতক এবং পানি সম্পদ প্রকৌশল বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি প্যারিসে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি বাংলা ভাষা ছাড়াও ফরাসি ভাষা ও ইংরেজিতে পারদর্শী।

ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং দুই সন্তানের জনক এই কূটনীতিক।