• আজ ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ | ভোলা-১ আসনে বিজেপি প্রার্থী পার্থ বেসরকারিভাবে নির্বাচিত | ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত | ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা |

নেক্সট ষ্টার বাংলাদেশ ২০২২’ এর দ্বিতীয় রাউন্ড এ ইয়েস কার্ড পেলো যারা

| নিউজ রুম এডিটর ৩:৪০ অপরাহ্ণ | মার্চ ১৯, ২০২২ বিনোদন, লিড নিউজ

নিজস্ব প্রতিবেদকঃ করোনা পরিস্থিতিকে মাথায় রেখে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত দ্বিতীয় ধাপে অডিশন নিয়ে শেষ হল এসএস নুর মাল্টিমিডিয়া প্রেজেন্টস ‘ নেক্সট ষ্টার বাংলাদেশ ২০২২’ প্রতিযোগিতার কার্যক্রম।আর এই ‘নেক্সট ষ্টার বাংলাদেশ ২০২২’ এর পুরো ইভেন্ট এর দায়িত্বে কাজ করে যাচ্ছেন “ইলিগ্যান্ট ক্রিয়েশন“।

এসএস নুর মাল্টিমিডিয়া প্রেজেন্টস ‘ নেক্সট ষ্টার বাংলাদেশ ২০২২’ দ্বিতীয় ধাপের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অনিক রহমান অভি (চিত্রনায়ক ), অনিক হৃদয় ( চিত্রনায়ক ), অপূর্ব চৌধুরী (ড্যান্স কোরিওগ্রাফার), আদি অভি (ফ্যাশন কোরিওগ্রাফার), মোহাম্মদ জাহাঙ্গীর করিম, (ড্রেস ডিজাইনার), আনিকা খান(মেকওভার)।

অডিশনে বিজ্ঞ বিচারকদের সামনে নাচ-গান, কবিতা, র‌্যাম্প ওয়ার্ক করে নিজেদের প্রতিভা জানান দিয়েছে ৫০ জন প্রতিযোগি। এদের মধ্যে থেকে সেরা ৪০ জন বাছাই করা হয়েছে। প্রতিযোগিদের মধ্যে ২০ জন ছেলে ও ২০ জন মেয়ে।

এ সময় ইভেন্ট “ইলিগ্যান্ট ক্রিয়েশন“এর কর্ণধর জিসান আহমেদ বলেন”নেক্সট ষ্টার বাংলাদেশ ২০২২”-এর প্রতিযোগিদের মধ্যে আমি দেখতে পেয়েছি এক অভাবনীয় অনুপ্রেরণা। প্রতিযোগিরা তাদের মেধা এবং প্রতিভা স্বাক্ষর রেখেই সামনে এগিয়ে যাবার চেষ্টা করছে।

আর যারা এই প্লাটফর্মে বাদ পড়েছে তাদেরও হতাশ হওয়ার কিছু নাই। তারও হয়তো অন্য প্লাটফর্মে তাদের সেরাটুকু দেখিয়ে বিজয়ের মুকুট ছিনিয়ে নিতে পারবে। আমি বাছাইকৃত এবং বাদ পড়া সকলের সফলতা কামনা করি।

এছাড়াও আরো বলেন,যারা ইয়েস কার্ড পেয়েছেন তাদেরকে আমরা অতি শীঘ্রই গ্রুমিং ক্লাস করানো শুরু করব।