• আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

সিলেটে হঠাৎ করে বিএনপির কাউন্সিল স্থগিত !! নেতাকর্মীদের মধ্যে হতাশা

| নিউজ রুম এডিটর ৮:০২ অপরাহ্ণ | ২০/০৩/২০২২ সারাদেশ, সিলেট

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটে বিএনপির সকল সম্মেলন প্রস্তুতি সম্পন্ন। নেতাকর্মীদের উৎসাহ,উৎকন্ঠার শেষ নেই। সোমবার (২১ মার্চ) সিলেট জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল হওয়ার কথা ছিলো। সিলেট আলিয়া মাদরাসা মাঠে সোমবার সকালে সম্মেলন ও দুপুর থেকে কাউন্সিলরদের ভোট প্রদানের সময় নির্ধারণ করেছিলেন নেতৃবৃন্দ। কিন্তু হঠাৎ করে আগের দিন (রবিবার) দুপুর ১টার দিকে কেন্দ্রের নির্দেশে এই সম্মেলন ও কাউন্সিল স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার।

দলীয় সুত্রে জানা গেছে, ভোটার তালিকা সময়মতো প্রকাশ করতে না পারায় স্থগিত করা হয়েছে সম্মেলন ও কাউন্সিল। তবে আও জানাগেছে যে, বিয়ানীবাজার উপজেলা বিএনপির নতুন কমিটি নিয়ে দ্বন্ধের কারণে জেলার সম্মেলন ও কাউন্সিল স্থগিত করা হয়েছে।

এদিকে, আগামীকালের সম্মেলন ও কাউন্সিল স্থগিত করা হলেও পরবর্তী তারিখ এখনও কেন্দ্র থেকে জানানো হয়নি। হঠাৎ এ সম্মেলন বন্ধ হওযাতে সাধারণ নেতাকর্মীদের হতাশা দেখা দিয়েছে।