• আজ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা |

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সরকারের নির্দেশে চলে না: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সরকারের নির্দেশনায় চলে না। সমিতির নির্বাচনের ফল প্রকাশ না করা নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে, তা সমিতির জ্যেষ্ঠ সদস্য ও সাবেক নেতারা মিলেই নিষ্পত্তি করবেন।

বৃহস্পতিবার (৩১ মার্চ) একাদশ জাতীয় সংসদের সতেরতম অধিবেশনে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের দেওয়া বক্তব্যের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল ২০২২ পাস নিয়ে সংসদে হারুনুর রশীদ বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের পর, দুই সপ্তাহ পার হলেও ফলাফল ঘোষণা করা হয়নি। এটাকে নজিরবিহীন ঘটনা বলে উল্লেখ করেন তিনি।

এর জবাবে আইনমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগণনা ও ফলাফলের বিষয়ে সমিতি ঠিক করবে। সমিতির জ্যেষ্ঠ সদস্য ও সাবেক সভাপতি-সম্পাদকরা সিদ্ধান্ত নেবেন সেটা কীভাবে নিষ্পত্তি হবে।