• আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

বাবার মোটরসাইকেলের পেছনে ঘুমিয়ে পড়ল শিশু, অতঃপর ছিটকে পড়ে মৃত্যু

| নিউজ রুম এডিটর ৮:০৮ অপরাহ্ণ | ০৪/০৪/২০২২ লিড নিউজ, সারাদেশ

রাজশাহীর গোদাগাড়ীতে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন শিশুটির বাবাও।

সোমবার সকাল ৯টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের জৈটাবটতা এলাকায় গোদাগাড়ী-আমনুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাড়ে চার বছরের শিশু আনাস গোদাগাড়ী পৌর এলাকার ফাজিলপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে ইকবাল হোসেন তার ছেলেকে নিয়ে জমি দেখতে যান জৈটাবটতলা এলাকায়। এ সময় জমি থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলে শিশু আনাস ঘুমিয়ে পড়ে। একপর্যায়ে ঘুমন্ত অবস্থায় হেলে পড়ার সময় বাবা ছেলেকে ধরতে গিয়ে দু’জনেই মোটরসাইকেল থেকে পড়ে আহত হন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে গোদাগাড়ী হাসপাতালে ভর্তি করে। পরে শিশু আনাসকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, বাবা হাসপাতালে ভর্তি আছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।