• আজ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

জীবননগরে খেলার সময় সীমানা প্রাচীর চাপায় রিফাত হোসেন নামের এক শিশু নিহত

| নিউজ রুম এডিটর ৮:২৮ অপরাহ্ণ | ১৩/০৪/২০২২ সারাদেশ

মোঃতারিকুর রহমান চুয়াডাংগা প্রতিনিধি ঃ চুয়াডাঙ্গার জীবননগরে খেলার সময় সীমানা প্রাচীর চাপায় রিফাত হোসেন (৭) নামের এক শিশু নিহত হয়েছে।বুধবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার উথলী গ্রামের বাজারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রিফাত হোসেন ওই গ্রামের সন্টু আলীর ছেলে। সে উথলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয় ইউপি সদস্য জহুরুল হক ঝন্টু জানান, সকালে রিফাতসহ ৬-৭ বন্ধু বাড়ির পাশে খেলছিল। এ সময় বাড়ির পাশের পুরাতন একটা সীমানা প্রাচীর ধসে রিফাতের মাথায় পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসার এক পর্যায়ে রিফাতের মৃত্যু হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক জানান, বিষয়টি শুনেছি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে