• আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

সিরাজদিখানের জৈনসারে নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রয়

| নিউজ রুম এডিটর ৮:৩৯ অপরাহ্ণ | ২৪/০৪/২০২২ সারাদেশ

স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ভর্তুকি মূল্যে পন্য সামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবি’র পন্য বিক্রয় করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১০ টা থেকে বিকাল ২ টা পর্যন্ত উপজেলার জৈনসার ইউনিয়ন পরিষদের ৪৮৮ জন উপকারভোগী (ফ্যামিলি) কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ৫৬০ টাকায় ২ কেজি ডাল, ২ কেজি চিনি, ২ কেজি সয়াবিন ও ২ কেজি বুট (প্যাকেজ) বিক্রয় করা হয়। টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের সার্বিক পরিচালনা করেন জৈনসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম দুদু ।

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ শফিকুল ইসলাম, এডভোকেট ইসলাম শেখ, ইউপি সদস্য আওলাদ হোসেন, আবুল কাশেম খান, মোঃ মোয়াজ্জেম ঢালী, মোঃ হারুন বেপারী, শ্রী বিবোধী ঘোষ, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আলেয়া আক্তার শিল্পী, রুনা আক্তার ও জৈনসার ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মোঃ রুবেল শেখ প্রমুখ। মেসার্স ধর ট্রেড্রাস এর কর্নধার শ্যামল ধরের সার্বিক সহযোগীতায় টিসিবির পণ্য বিক্রয় করা হয়।