• আজ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা |

সিরাজদিখানে বিকল্পধারার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ৯:৫৬ অপরাহ্ণ | ২৫/০৪/২০২২ ইসলাম

স্টাফ রিপোর্টার: মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ বিকল্পধারার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিকল্পধারা ও যুবধারা সিরাজদিখান উপজেলা শাখার আয়োজনে গতকাল সোমবার জেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহি বি চৌধূরীর সৌজন্যে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিকল্পধারার আহবায়ক শাহ আলম আলমাসের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক মিজানুর রহমান চন্দনের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দন আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ, বাংলাদেশ বিকল্প যুবধারা কেন্দ্রীয় কমিটির সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, বিএনপি নেতা খালেক শিকদার, বাংলাদেশ বিকল্প যুবধারা সিরাজদিখান উপজেলা শাখার আহবায়ক কবির হোসেন,সদস্য সচিব আবু সায়েম, মাসুদ পারভেজ। এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।