• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

যমুনা সাঁতরে পাড়ি দিলেন ১১ জন

| নিউজ রুম এডিটর ৮:৫১ অপরাহ্ণ | ০৮/০৫/২০২২ সারাদেশ

দীর্ঘ ৫ কিলোমিটার যমুনা নদী সাঁতার কেটে পাড়ি দিয়েছেন ১১ জন সাঁতারু। শনিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার মহেশপুর ঘাট থেকে সাঁতার শুরু করেন তারা। প্রায় পাঁচ কিলোমিটার সাঁতরে সিরাজগঞ্জে পৌঁছেন দেড় থেকে দুই ঘণ্টার মধ্যে। বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং ও জেলা ক্রীড়া অফিস সাঁতার কেটে যমুনা পাড়ি দেওয়ার এই আয়োজন করে।

ক্রীড়া পরিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) এস আই এন ফেরদৌস আলম বলেন, ২০ থেকে ৫৫ বছর বয়সী ১৩ জন সাঁতারু দুপুর সাড়ে ১২টায় মহেশপুর ঘাট থেকে সাঁতার শুরু করেন। এর মধ্যে ১১ জন যমুনা পারি দিয়ে সিরাজগঞ্জের বেলকুচি ঘাটে পৌঁছান।

যমুনা পাড়ি দেওয়া ১১ জন হলেন মাসুদ রানা, ফেরদৌস আলম, মনির হায়দার, আল আমিন আশিক, শুভ্র কামাল, শরীফ ফয়সাল, এরশাদ খান, মনির হোসেন, মোহাম্মদ হাসান, মাহবুব ও মো. বদরুউদ্দিন।

অংশগ্রহণকারী হাসান খান ও নাসির আহম্মেদ কাছাকাছি গিয়ে তীব্র স্রোতের মধ্যে পড়ে আটকে ছিলেন। তাই তারা নদী পার হতে পারেননি। ওই ১১ জন নদী পার হওয়ার পর নৌকায় করে সবাই বেলকুচি থেকে টাঙ্গাইলের মহেশপুর ঘাটে ফিরে আসেন। সেখানে জেলা ক্রীড়া কর্মকর্তা মো. নুর এ এলাহী তাদের হাতে সনদপত্র তুলে দেন।

ক্রীড়া পরিদপ্তরের কর্মকর্তারা বলেন, সাঁতারকে জনপ্রিয় করে তুলতে এবং সাঁতার শিখতে সবাইকে উদ্বুদ্ধ করতে এ আয়োজন করা হয়েছিল। এর আগে পদ্মা, মেঘনা, তিস্তা, কাপ্তাই লেকসহ বিভিন্ন স্থানে এ ধরনের আয়োজন করা হয়েছিল।