• আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

কুুড়িগ্রামে গ্রিল কেটে চুরির ঘটনায় গ্রেফতার ২: নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল উদ্ধার

| নিউজ রুম এডিটর ৭:৪৩ অপরাহ্ণ | ১২/০৫/২০২২ সারাদেশ

মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদরের পৌরসভা এলাকার কৃষ্ণপুর হাসপাতাল পাড়ায় তালা বদ্ধ বাসায় গ্রিল ভেঙ্গে চুরি ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- পৌরসভার নাজিরা সরকারপাড়া গ্রামের মৃত- ইসমাইল হোসেনের দুই পুত্র স্বপন ইসলাম ও সাদ্দাম হোসেন। তারা দুই ভাই।বুধবার (১১ মে) সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করে শহরের রৌমারী পাড়া হতে স্বপন ইসলাম ও সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে
১ লক্ষ ৩৫ হাজার টাকা, স্বর্ণালংকার, অন্যান্য অলংকার এবং মালামাল উদ্ধার করা হয়।

সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার বলেন, গত ১০মে বিকাল তিনটা থেকে পাঁচটা বাসায় কেউ না থাকার সুযোগে, মতিউল ইসলাম পিতা লুৎফর রহমান কৃষ্ণপুর হাসপাতাল পাড়া এর তালা বদ্ধ বাসায় গ্রিল ভেঙ্গে চুরি হয়। এ ঘটনায় সদর থানায় চুরি মামলা রুজু হয়।

তিনি বলেন, আসামীরা মাদকাসক্ত ও পেশাদার চোর, স্বপন এর নামে চারটি চুরি মামলা, সাদ্দাম এর নামে তিনটি মামলা আছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবত শহরের বিভিন্ন এলাকায় চুরি করে জীবিকা নির্বাহ করে আসছে। তাদের আর কোন বৈধ পেশা নেই। গ্রেফতারকৃতদের সদর থানার রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।