• আজ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল সহ গ্রেফতার ১

| নিউজ রুম এডিটর ১:৪৭ অপরাহ্ণ | ১৯/০৫/২০২২ সারাদেশ

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃ চুয়াডাঙ্গা জেলার জীবননগরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯শে মে) ভোর পৌনে ৫টার সময় পৌরশহরের হাসপাতাল পাড়া থেকে ১৬৮ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। আটককৃত মো. তসলিম উদ্দিন (৩২) জীবননগর পৌর এলাকার হাসপাতাল পাড়ার মো. ফজলুর ছেলে।

পুলিশ জানায়, জীবননগর থানার এএসআই সাইদুজ্জামান ও এএসআই ইমামুল সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার সময় জীবননগর পৌরশহরের হাসপাতাল পাড়ায় মো. তসলিম উদ্দিনের বসত বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৬৮ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করেন। আটককৃত আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জীবননগর থানার ওসি আব্দুল খালেক ফেন্সিডিল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।