• আজ ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী |

ঠাকুরগাঁওয়ে ইজিপিপি প্রকল্পের ৪০দিনের শ্রমের মূল্য পায়নি অসহায় দেবীরানী

| নিউজ রুম এডিটর ১২:২৪ অপরাহ্ণ | ২৪/০৫/২০২২ ঠাকুরগাঁও, সারাদেশ

গীতি গমন চন্দ্র রায় গীতি স্টাফ রিপোর্টার।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৫ নং সৈয়দপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নিয়ামতপুর গ্রামের বিষ্ণু রায়ের স্ত্রী দেবী রানী অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর ২০২১-২০২২ অর্থ বছরের ১ম পর্বের শ্রমের মূল্য এখনো পায়নি অসহায় দেবী রানী।

জানা যায়,দেবী রানী ৫ নং সৈয়দপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের স্থায়ী বাসিন্দা ও দিন মজুর বটে।গত ২০২১-২০২২ ১ম পর্বের ইজিপিপি প্রকল্পের ৪০ দিনের কর্মসূচী মাটি কাটা কাজ সমাপ্ত হলে ও তিনি এখনো কোন টাকা পয়সা পাননি।অথচ টাকা না পেয়ে ও দেবী রানী ২য় পর্বের কাজ করে যাচ্ছেন।

এ বিষয়ে দেবী রানীর সাথে কথা হলে তিনি সাংবাদিক কে জানান আমি ১ম পর্বে ৪০ দিন মাটি কাটা কাজ করেছি এখন ২য় পর্বে কাজ করছি কিন্তু এখনো কোন টাকা পয়সা পাচ্ছি না।আমি যেন অবিলন্বে সকল টাকা পাই এটাই অনুরোধ করছি। এবং এ বিষয়ে মাটিকাটা দলের সর্দারের সাথে কথা হলে তিনি সাংবাদিক বলেন টাকা দেওয়ার ব্যবস্থা চলছে।