• আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

নড়াইল জেলা তথ্য অফিস আয়োজনে বাল্যবিবাহ ও যৌতুকের বিরুদ্ধে উঠান বৈঠক অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ৭:০৮ অপরাহ্ণ | ৩১/০৫/২০২২ সারাদেশ

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইল জেলা তথ্য অফিস আয়োজনে শিশু ও নারী উন্নয়নে সচেতনামূলক যোগাযোগ কার্যক্রম (৫ ম পর্যায়) ১ম সংশোধনী শীর্ষক প্রকল্পের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয় নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দাসেরডাঙ্গা গ্রামে ৷ ৩০ মে সোমবার বিকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যের বাড়ির উঠোনে উক্ত উঠান বৈঠকের আয়োজন করা হয় ৷ উঠান বৈঠকে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মো ইব্রাহিম আল মামুন, জেলা গ্রন্থাগারিক জনাব তাজমুল ইসলাম এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিগণ ৷

বাল্যবিবাহ, নারী ও শিশুর প্রতি স্বাস্থ্যবার্তা—সহিংসতা প্রতিরোধ, যৌতুকের বিরুদ্ধে বার্তা, লিগ্যাল এইড বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয় ৷