• আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

হবিগঞ্জে ৬ জনসহ মোট ৯ জন নারী দেশে ফিরল ভারতের বিভিন্ন মেয়াদে সাজা শেষে

| নিউজ রুম এডিটর ৬:২১ অপরাহ্ণ | ০৩/০৬/২০২২ সারাদেশ, সিলেট

হবিগঞ্জ প্রতিনিধি : বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে শিশুসহ ৯ বাংলাদেশি নারী।
বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।

ফেরত আসা নারীরা হলেন- এদের বাড়ি দেশের হবিগঞ্জ জেলার খুসনা আক্তার, দিলরুবা খাতুন, বিজলী দাস, খুরশিদা খাইবার, চম্পা মেনজাম,সুমি শেখ। জয়পুরহাট জেলার জেসমিন আক্তার , যশোর জেলার রুহান আক্তার, খুলনা জেলার সোনিয়া আক্তার।

সোনিয়া আক্তার বলেন, সংসারে অভাব অনটনের কারণে আয়-রোজগারের আসায় দালালের মাধ্যমে সীমান্তপথে ভারতের মুম্বাইয়ে যাই। পরে সেখানে বাসা-বাড়িতে কাজ করার সময় সেদেশে অবৈধভাবে বসবাস করার কারণে পুলিশ আটক করে জেলা হাজতে পাঠায়। সেখান থেকে নবজীবন নামে একটি এনজিও সংস্থা ছাড়িয়ে নিয়ে শেল্টার হোমে রাখে। দীর্ঘদিন পর আজ দেশে ফিরলাম।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ বলেন, ট্রাভেল পারমিটে ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার এর এরিয়া কো-অর্ডিনেটর মুহিত হোসেন বলেন, ফেরত আসা ব্যক্তিদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।