• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

ঘোড়াঘাটে চোরাই গরুসহ আটক ৪

| নিউজ রুম এডিটর ৭:৪৯ অপরাহ্ণ | ০৭/০৬/২০২২ সারাদেশ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে আন্তঃজেলা গরু চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ৩টি চোরাই গরু ও জব্দ করা হয়েছে চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান।

আটককৃতরা হলেন, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মৃতঃ আঃ ছাত্তারের ছেলে অব্দুল কাদের (৫০) ও নবাবগঞ্জ উপজেলার মৃতঃ ফসির উদ্দিনের ছেলে মজিদুল ওরফে মইদুল (৩৫)। অপর দুজন হলো বগুড়া জেলা সদর এলাকার মৃতঃ সাদেক মন্ডলের ছেলে পিকআপ ড্রাইভার তোফাজ্জল (৪৭), ও মৃতঃ জাহিদুলের ছেলে গড়ীর হেলপার ছমির উদ্দিন ওরফে ডাবলু (২৮)।

জানা যায়, ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক জিয়াউর রহমানের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সকালে ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পৌরসভার নিতাই সাহা নামক স্থানে কারিগরি কলেজের সামনে চেকপোস্টে ডিউটি কালীন সময়ে সন্দেহভাজন একটি পিকআপ গাড়িকে থামায়। এ সময় পিকআপ ভ্যানে ৩ টি গরু দেখতে পেয়ে পুলিশ তাদের গরু সহ প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে তারা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে গরুগুলি উদ্ধার পূর্বক পিকআপ ভ্যানটি (যাহার নাম্বার নঁওগা-ড-১১-০০৪০) জব্দ করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃতরা আন্তঃজেলা চোর চক্রের সদস্য। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে একটি চোরাই মামলা রুজু করা হয়েছে। আগামীকাল বুধবার (৮ জুন) সকালে তাদের দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।