• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

কারাগারে বসে ঢাবির ভর্তি পরীক্ষা

কারাগার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ভর্তিচ্ছু এক শিক্ষার্থী। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই পরীক্ষার্থীর নাম প্রকাশ করেনি।

শনিবার দুপুরে পরীক্ষা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেন।

প্রক্টর বলেন, ছেলেটা সৌভাগ্যবশত পরীক্ষা দিতে পেরেছে। গতকাল (শুক্রবার) রাতে আমার ডিউটি ছিল না। আমি কাজ করছিলাম। তখন কারা কর্তৃপক্ষ থেকে লোক এসেছে। পরে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে আমরা তার পরীক্ষার ব্যবস্থা করি। অন্যান্য পরীক্ষার মতো করেই তার পরীক্ষা নেওয়া হয়।

তিনি বলেন, কারা কর্তৃপক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ প্রচেষ্টায় এই পরীক্ষা নেওয়া হয়েছে। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের সঙ্গে কথা বলে আমাদের অফিস থেকে একজনকে ডিউটি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা সেখানে গিয়ে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা নিয়েছেন।

তবে কোন কারাগারে পরীক্ষা হয়েছে জানতে চাওয়া হলে অধ্যাপক ড. গোলাম রব্বানী পরীক্ষার্থীর নিরাপত্তা ও আইনি বিষয়ের কথা উল্লেখ করে বিষয়টি গোপন রেখেছেন।