• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

জীবননগর সীমান্তে বিজিবির অভিযান, ১৪৪ বোতল ফেন্সিডিল উদ্ধার

| নিউজ রুম এডিটর ৬:৪১ অপরাহ্ণ | ১২/০৬/২০২২ সারাদেশ

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৪৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১২ই জুন) সকাল ৮টার সময় উপজেলার গয়েশপুর গ্রাম থেকে মালিকবিহীন অবস্থায় এসব ফেন্সিডিল উদ্ধার করা হয়। রবিবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্ত গয়েশপুর বিওপির ৮ সদস্য বিশিষ্ট টহল দল সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাঙ্গার জীবনননগর উপজেলার গয়েশপুর গ্রামের পাকা রাস্তার উপর রবিবার সকালে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে মালিকবিহীন অবস্থায় ১৪৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।