=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরের প্রতিবন্ধী শিশু ধর্ষণেন চাঞ্চাল্যকর মামলার আসামী গ্রেপ্তার

| নিউজ রুম এডিটর ৩:৫০ অপরাহ্ণ | ২৭/০৬/২০২২ সারাদেশ

ফারুক হোসেন নাটোর থেকেঃ নাটেরে বুদ্ধি প্রতিবন্ধী শিশু গণধর্ষণের চাঞ্চাল্যকর মামলার পলাতক আসামী শিমুলকে গেপ্তার করেছে র‌্যাব-৫। গ্রেপ্তারকৃত শিমুল বড় সাওল বুদার বাজার এলাকার জালালের ছেলে।

র‌্যাব-এর প্রেসব্রিফিং সূত্রে জানা যায়, র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার সন্ধ্যায় নাটোর জেলার সিংড়া থানার চৌগ্রাম বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষক শিমুলকে গ্রেপ্তার করে। ভূক্তভোগী একজন বুদ্ধি প্রতিবন্ধি শিশু। গত ১৯ ডিসেম্বর ২০২১ তারিখে শিমুল ও তার সহযোগীরা ইসলামী জালসা শোনার কথা বলে শিমুল (২০) এর বাড়ীতে নিয়ে আসে এবং শিমুলের শয়ন কক্ষে নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।

কয়েক মাস পর শিশুটির পরিবার তার শারীরিক পরিবর্তন লক্ষ করলে তাকে ̄স্থানীয় উপজেলা কমপ্লেক্সে নিয়ে যায় এবং ডাক্তার সাড়ে তিন মাসের অন্তঃসত্তা আছে বলে জানান। পরবর্তীতে ভিকটিমের বোন বাদী হয়ে সিংড়া থানায় আসামীদের বিরুদ্ধে গণধর্ষণ মামলা দায়ের করে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিমুল ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা ̄স্বীকার করে। পরে তাকে সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়।