• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

সৌদির উদ্দেশ্যে সিলেট থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইট যাত্রা

| নিউজ রুম এডিটর ৮:৫৭ অপরাহ্ণ | ২৮/০৬/২০২২ সারাদেশ, সিলেট

আবুল কাশেম রুমন,সিলেট: সৌদির উদ্দেশ্যে সিলেট থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইট যাত্রা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।মঙ্গলবার (২৮ জুন) সকাল সোয়া ১০টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সরাসরি জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে হজযাত্রীরা ইহরামের কাপড় পরে বিমানে ওঠেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিন্যান্স ডিরেক্টর নওশাদ আহমেদ জানান, সিলেট থেকে এবারের হজের প্রথম ফ্লাইটে যাত্রী ছিলেন ৪১৯ জন। আগামী ৩০ জুন সিলেট থেকে হজের দ্বিতীয় ফ্লাইটটি পরিচালনা করা হবে।

জানা গেছে, বাংলাদেশ থেকে এবারের হজের প্রথম ফ্লাইট সৌদি আরবে যায় গত ৫ জুন। সে দিন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের একটি ফ্লাইটে যাত্রী ছিলেন ৪১০ জন। সিলেট থেকে হজের দুটি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করা হবে। যে ফ্লাইট দুটিতে শুধু হজযাত্রীই থাকবেন। দুটি ফ্লাইটই সিলেট থেকে সরাসরি জেদ্দায় যাবে।