• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

কালীগঞ্জে মৎস্য সপ্তাহ উদ্বোধন

| নিউজ রুম এডিটর ৮:২০ অপরাহ্ণ | ২৪/০৭/২০২২ সারাদেশ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৪ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

এছাড়াও একটি বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান নাজনীন রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চলবলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, উপজেলা মৎস্য অফিসার সাইয়েদুল মোফাচ্ছলীন,
উপজেলা কৃষি অফিসার মাহমুদা খাতুন,
উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম হেলাল প্রমূখ।