• আজ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা |

গাড়ি নিয়ে মন্ত্রীদের বেশি ছোটাছুটি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্বালানি তেল সাশ্রয় করতে মন্ত্রীদের গাড়ি নিয়ে বেশি ছোটাছুটি না করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (২৫ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, আমরা চিন্তা করছি এটা নিয়ে। সব জায়গায় কৃচ্ছ্রতা সাধন করতে হবে। যেমন মন্ত্রীদেরও তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন যে গাড়ি নিয়ে ছোটাছুটির দরকার নেই। এ কথা একটু আগেও বলেছেন।

গণপরিবহন ভাড়া বাড়ছে কি না জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, এ কথা এখন বলতে পারবো না। যখন বাড়বে তখন বলা যাবে। একটা ছোট কথা থেকে অনেক বড় কথা হয়ে যেতে পারে। এখন আমাদের কথাবার্তাও সতর্কভাবে বলতে হবে।