• আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

ডিজেল-সারের দাম বাড়ায় কুড়িগ্রামের কৃষকের মাথায় হাত

| নিউজ রুম এডিটর ৭:১৫ অপরাহ্ণ | ০৭/০৮/২০২২ সারাদেশ

মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধিঃ আমনের এই ভরা মৌসুমে ইউরিয়া সারের দাম কেজিতে ৬ টাকা বাড়ানোর পর ডিজেলের দাম বৃদ্ধিতে দুশ্চিন্তায় পড়েছেন কুড়িগ্রামের কৃষকরা।

এতে উৎপাদন খরচ ও পরিবহন খরচ দুটোই বাড়বে বলে আশঙ্কা জানিয়েছেন তারা। কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, সারের দাম কেজিতে ৬ টাকা বেড়ে যাওয়ায় প্রতি বিঘায় খরচ বাড়বে ৫৫০ টাকা। অন্যদিকে তেলের দাম বেড়ে যাওয়ায় সেচ খরচ প্রতি বিঘায় প্রায় ৩০০ থেকে ৪০০ টাকা বাড়বে।

এক একর জমিতে এবার আমন আবাদ করেছেন হলোখানার কৃষক আঃ কুদ্দুস।আগে তার এক একরে জমি চাষ ও সেচে খরচ পড়তো প্রায় সাড়ে ৪ হাজার টাকার মতো। জ্বালানি ও সারের দাম বেড়ে যাওয়ায় তার খরচ বাড়বে প্রায় ২ থেকে আড়াই হাজার টাকা।

কৃষক হোসেন আলী বলেন, ‘সার ও তেলের দাম বাড়ায় এখন চাষাবাদ ছেড়ে দিতে হবে। কারণ ফলন উৎপাদন ব্যয় বাড়ছে অন্যদিকে কৃষক তার ফসলের ন্যায্য দাম পাচ্ছে না। কৃষক যদি ধান চাষ না করে, তাহলে দেশের অবস্থা তো অনেক খারাপ হয়ে যাবে।

কৃষকরা আরো জানান, এবার বৃষ্টি কম হওয়ায় সেচের ওপর নির্ভর করতে হচ্ছে আমন চাষ। এর মাঝে বেড়েছে সারের দাম। এবার অকল্পনীয় দাম বাড়ল ডিজেলের। এ অবস্থায় ধান উৎপাদনের খরচ উঠানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। সব মিলে তারা কৃষক কে বাঁচাতে সরকারের সুদৃষ্টি আকর্ষণ করেছে।