=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজদিখানে থানা পুলিশের শান্তি সমাবেশ!

| নিউজ রুম এডিটর ৭:১৯ অপরাহ্ণ | ০৭/০৮/২০২২ আইন ও আদালত

স্টাফ রিপোর্টার: “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি”এই শ্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ও বালুচর ইউনিয়নের জণসাধারণের সাথে পুলিশের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন দুটির মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও টেটা বল্লমের সংঘর্ষ বন্ধের লক্ষ্যে সিরাজদিখান থানা পুলিশের আয়োজনে গতকাল রবিবার বিকাল ৪টায় উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর মাদরাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হকের সভাপতিত্বে ও লতব্দী ইউনিয়ন বিট অফিসার এসআই কাদির শাহের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ ফজলুল হক, সাবেক চেয়ারম্যান এস.এম সোহরাব হোসেন, বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আওলাদ হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন, বালুচর ইউনিয়ন বিট অফিসার বিল্লাল হোসেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ মান্নান কোম্পানি, নুর হোসেন বাউল সহ লতব্দী ও বালুচর ইউনিয়নে শ্রেণী পেশার কয়েকশ মানুষ।