• আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

কাঠালিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

| নিউজ রুম এডিটর ৮:০১ অপরাহ্ণ | ২২/০৯/২০২২ সারাদেশ

সফিকুল ইসলাম শাওন কাঠালিয়া থেকে”ঝালকাঠি কাঠালিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া পরিদপ্তর থেকে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী ফুটবল, ভলিবল,নেট, ব্যাডমিন্টন সেট বিতরন করেন জানশরীফ গনগ্রন্থাগার ও তথ্য সেবা কেন্দের সভাপতি মো: আতিকুর রহমান রুবেল।

আজ ২২সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলায় তোফাজ্জেল হোসেন মানিক মিয়া সরকারি ডিগ্রী কলেজ, আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজ, কাঠালিয় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় , কচুয়া মাধ্যমিক বিদ্যালয়, শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয় , সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয় , বলতলা দোগন মাধ্যমিক বিদ্যালয়, কচুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় , কাঠালিয়া উপজেলা পরিষদ, রুবেল সমাজ কল্যাণ যুব ও ক্রীড়া সংঘ সহ মোট ১৮ টি প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী এবং ছাত্র-ছাত্রী বৃন্দ। ক্রীড়া সামগ্রী গ্রহনকারী প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।