• আজ ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

দিল্লিতে যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক জার্নালিস্ট কনফারেন্স-২০২৩

| নিউজ রুম এডিটর ৬:৫৯ অপরাহ্ণ | ১০/০১/২০২৩ আন্তর্জাতিক

দিল্লি প্রতিনিধি ঃ আজ ১০ ই জানুয়ারি-২০২৩ দিল্লির গৌতম বুদ্ধ ইউনিভার্সিটি দৃষ্টিনন্দন স্থানে দক্ষিণ এশিয়ার আটটি দেশের সাংবাদিকদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে আরো বেগবান করার লক্ষ্যে কাজ করার আহবান জানিয়ে দিল্লিতে দেশ-জাতি গঠনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা শীর্ষক”- আন্তর্জাতিক সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশের আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল ও তৃণমূল বার্তা সম্পাদক মোঃ আব্দুর রহমান।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, দেশ ও জাতি গঠনে সাংবাদিকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ সাংবাদিকদের লেখনির মাধ্যমে দেশের ভাবমর্যাদা উজ্জলের পাশাপাশি উন্নয়ন ও গঠনমূলক ভূমিকা রাখা সম্ভব।

গৌতম বুদ্ধ ইউনিভার্সিটি আন্তর্জাতিক হলে অনুষ্ঠিত
সার্কভুক্ত আটটি দেশের সাংবাদিকরা এই আন্তর্জাতিক কনফারেন্স অংশগ্রহণ করেন।

আন্তর্জাতিক কনফারেন্স প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , প্রফেসর আর কে সিনহা ভাইস চ্যান্সেলর গৌতম বুদ্ধ ইউনিভার্সিটি দিল্লী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজু লামা প্রেসিডেন্ট সার্ক জার্নালিস্ট ফোরাম, মোঃ আব্দুর রহমান জেনারেল সেক্রেটারি সার্ক জার্নালিস্ট ফোরাম সহ সার্কভুক্ত দেশের সিনিয়র সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনিরুদ্ধ সুধাংশু প্রেসিডেন্ট সার্ক জার্নালিস্ট ফোরাম ইন্ডিয়া চ্যাপ্টার

সেমিনারে সার্ক জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট রাজু লামা বলেন, দেশ জাতি গঠনের সাংবাদিকদের ভূমিকা অনন্য । সাংবাদিকরা দেশের আয়না হিসেবে কাজ করে যাচ্ছেন। দক্ষিণ এশিয়ায় আমরা সার্ক জার্নালিস্ট ফোরাম এ ব্যাপারে শুধু সাংবাদিকদের সহযোগিতা বা স্বাধীনতার কথা বলছি না, দেশ গঠনেও আমরা কাজ করে যাচ্ছি এবং এই দক্ষিণ এশিয়ার প্রত্যেক দেশের মাঝে শান্তি-শৃঙ্খলা ,ঐক্যবদ্ধতা এবং অর্থনৈতিক উন্নয়নের পারস্পরিক সহযোগিতার নিয়েও আমরা কাজ করে যাচ্ছি।

দক্ষিণ এশিয়ার দেশের সরকারের প্রতি মিডিয়া এবং সাংবাদিকদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, ভারতের গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ে
দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হচ্ছে।

দিল্লিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক এই সেমিনারে, “দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের চ্যালেঞ্জ শীর্ষক- সেমিনার / “দক্ষিণ এশিয়ার নারী সাংবাদিকতার চ্যালেঞ্জ শীর্ষক-সেমিনার/বর্তমান সোশ্যাল মিডিয়ার ভূমিকা শীর্ষক -সেমিনার/ডিজিটাল এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি শীর্ষক -সেমিনার সহ নানান বিষয় নিয়ে দুই দিনব্যাপী বিভিন্ন সেসনে আন্তর্জাতিক সাংবাদিকরা আলোচনা করেন।