• আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু

| নিউজ রুম এডিটর ৩:০২ অপরাহ্ণ | ১৩/০১/২০২৩ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ে মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও এক শিশু।

শুক্রবার (১৩ জানুয়ারী) সকালে ওই উপজেলার বুড়িমারী-পাটগ্রাম রেলপথের ঘুন্টি নামক এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহতরা হলেন, ওই উপজেলার ধবলসুতি রহমানপুর এলাকার রাশেদুজ্জামানের স্ত্রী সুমি বেগম (২৬) ও তার মেয়ে তাসমিরা তাবাসুম তাসিন (৬)। এ সময় ২ বছরের একটি ছেলে সন্তানও আহত হয়েছে।

পুলিশ জানায়, লালমনিরহাট থেকে বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রেন ঘুন্টি নামক এলাকা পার হওয়ার সময় ট্রেনের নিচে মা ও তার ছেলে-মেয়ে পড়ে যায়। এতে মা সুমি বেগম ও মেয়ে তাসমিরা তাবাসুম তাসিনের মৃত্যু হয়। এতে ২ বছর বয়সী একটি ছেলে সন্তান আহত হয়।

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।