=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিচারক বিচার বিক্রি করলে ব্যবস্থা নেয়া হবে : প্রধান বিচারপতি

| নিউজ রুম এডিটর ৫:৫০ অপরাহ্ণ | ২৮/০১/২০২৩ আইন ও আদালত, লিড নিউজ

যদি কোনো বিচারক বিচার বিক্রি করে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

তিনি বলেন, স্বল্প সময়ে বিচারকাজ সম্পন্ন করা বিচারক ও আইনজীবীদের দায়িত্ব। সন্তানহারা পিতার আদালতের দ্বারে ঘুরতে থাকা এবং অসহায় নিরীহ নির্যাতিতদেরকে উভয়পক্ষ সহযোগিতা করবেন।

শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ আদালত চত্বরে চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন প্রধান বিচারপতি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আপিল বিভাগের বিচারপতি এম এনায়েতুর রহিম, আইন কমিশনের সদস্য বিচারপতি এটিএম ফজলে কবীর।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জবদুল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মোহা. আদীব আলী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নরেশ চন্দ্র সরকার, জেলা প্রশাসক এমকেএম গালিভ খাঁন, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম কনকসহ জেলা ও দায়রা জজ এবং চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন স্তরের বিচারক ও আইনজীবীরা।